বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রোববার (১৯ ফেব্রুয়ারি) আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কুমিল্লা জেলাসহ বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আগামী ২ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত ৫ দিন সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তর অথবা উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে দেশের নদী অববাহিকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ফলে দৃষ্টিসীমা ৮০০ বা তার চেয়ে কম হতে পারে। এসব নদীবন্দরে সাবধানে চলচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

রোববার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩২.ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় রোববার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com