শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

ভূমিকম্পের ১২ দিন পর শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পের পর পেরিয়ে গেছে ১২ দিনেরও বেশি সময়। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে কাউকে জীবিত উদ্ধারের আশা কার্যত ছেড়ে দিলেও এখনো জীবিত উদ্ধার হচ্ছেন দুই একজন করে। সর্বশেষ স্থানীয় সময় শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ২৯৬ ঘণ্টা অর্থাৎ ১২ দিনেরও বেশি সময় পর এক শিশুসহ ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুসারে, তুরস্কের হাতায় প্রদেশের একটি এলাকার ধ্বংসস্তূপ থেকে তাদের উদ্ধার করা হয়।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, উদ্ধারকারীরা হাতায় প্রদেশের আন্তাকিয়া শহরের একটি আবাসিক এলাকার ভবনের ধ্বংসস্তূপ থেকে ওই তিনজনকে উদ্ধার করেন।

গত ৬ ফেব্রুয়ারি পরপর দুইবারে যথাক্রমে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানার ১২ দিন পর এই তিনজনকে উদ্ধার অনেকটা অলৌকিক বলেই মানছেন অনেকে।

ভয়াবহ এই ভূমিকম্প তুরস্কের ১১টি প্রদেশ এবং সিরিয়ার উত্তরাঞ্চলের ৩টি প্রদেশে আঘাত হানে। যার ফলে ব্যাপক প্রাণহানি হয়েছে। এরই মধ্যে নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে কেবল তুরস্কেই নিহত হয়েছে ৪০ হাজার ৬৪০ জন। এবং সিরিয়ায় সাড়ে ৫ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com