মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মুন্সীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় হতাহত ২

  • আপডেট টাইম : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৪ বার পঠিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার (২৫)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিলারচর গ্রামের শামসুল হকের ছেলে। আর আহত ব্যক্তির নাম রিয়াজ উদ্দিন(২৭)। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নয়াকান্দি গ্রামের জসিম উদ্দিন মেম্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মোটরসাইকেল যোগে তারা ঢাকা-গাজীপুর থেকে মতলব উত্তরে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বালুয়াকান্দি এলাকার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে এলে অজ্ঞাত গাড়ির ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে শ্যালক তুষার মারা যায়। আর গুরুতর আহত অবস্থায় নিহতের দুলাভাই রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মরদেহ বর্তমানে পুলিশ ফাঁড়িতে আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com