শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সিলেটে ‘ঋণের চাপে’ ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২০৫ বার পঠিত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘ঋণের চাপ’ সইতে না পেরে কামাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ভোলাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী কামাল মিয়া সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের মন্নান মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে ভালাগঞ্জ উত্তরপাড়া গ্রামে বসবাস করতেন।

নিহত কামাল মিয়ার স্ত্রী জানান, সকালে স্বামীকে বাড়িতে রেখে তিনি তার বাবার বাড়ি যান। আসরের নামাজের পর বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ পান। দরজা খুলে তিনি দেখেন তার স্বামী ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কামাল মিয়া ভোলাগঞ্জে এলসি কমিশন ব্যবসা করে আসছেন। তিনি তার এক নিকট আত্মীয়কে এলসির ভারতীয় চুনা পাথরের জন্য প্রায় ৩৫ লাখ টাকা দেন। প্রায় দুই বছর আগে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ করে কামাল এই টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা আটকা পড়ায় দীর্ঘদিন ধরে পাওনাদাররা তাকে টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন। তাদের চাপের কারণে নিকট আত্মীয়ের ওপর অভিমান থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনি বলা যাচ্ছে না। তবে পরিবারের সদস্যরা ও উপস্থিত লোকজন কামাল মিয়া আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com