মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান চেয়ারম্যান পদে আলোচনায় ফিরোজ আলম (দুলু), মাঠজুড়ে প্রচারণা ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬ তেরখাদা উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত। উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

করোনার টিকা কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৮ বার পঠিত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কর্মসূচি আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সরকারের কাছে থাকা করোনা টিকাগুলোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের টিকা শাখার পরিচালক ডা. সাইদুজ্জামান।

তিনি বলেন, আমাদের হাতে থাকা ফাইজারের টিকাগুলোর মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ ফাইজারের ভ্যাকসিনে দেওয়া হচ্ছে। এই কারণে ২৭ ফেব্রুয়ারির পর নতুন করে কাউকে টিকা দেওয়া হবে না।

ডা. সাইদুজ্জামান বলেন, আমাদের হাতে এখনো সিনোফার্মার টিকা রয়েছে। এটি প্রথম ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। আর প্রথম ও দ্বিতীয় বুস্টারের দুই ডোজ টিকা ফাইজারের মাধ্যমে দেওয়া হচ্ছে। এ অবস্থায় ফাইজারের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বন্ধ থাকবে। তবে সিনোফার্মারগুলো চালু থাকবে। আর যারা প্রথম ও দ্বিতীয় ডোজ ফাইজারের টিকা নিতে চায় তাদেরও অপেক্ষা করতে হবে।

তবে বিশেষ কারণ ছাড়া শিশু ব্যতিত প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ থাকায়, এর মাধ্যমে কার্যত টিকা কার্যক্রম সাময়িক বন্ধ থাকছে বলেও জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের টিকা শাখার এ পরিচালক বলেন, টিকার মেয়াদ শেষ হওয়ায় দ্রুত সময়ের মধ্যে নতুন করে টিকা আনার উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই সেটা আমাদের হাতে এসে পৌঁছাবে। নতুন টিকাগুলো ফাইজারের। তা এরই মধ্যে বাংলাদেশের পথে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com