শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর বাণিজ্য সচিবের মৃত্যুতে মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের শোক আলোকিত লালমনিরহাটে উন্নয়নের নতুন দিগন্ত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান: ট্রাম্প মুন্সীগঞ্জে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব নিঝুম দ্বীপে সাবেক বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজধানীতে হত্যাকাণ্ডে জড়িত আটক ২: র‌্যাব নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবর গুজব: শিক্ষা মন্ত্রণালয় ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

হবিগঞ্জের লাখাইয়ে মা-বাবাকে শারীরিক নির্যাতন করায় অবাধ্য ছেলেকে পুলিশে দিয়েছেন মা-বাবা।

বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার যুবকের নাম এলাইছ মিয়া। তিনি ঐ এলাকার নাজির মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এলাইছ মিয়া তার মা-বাবাকে প্রায়ই অত্যাচার করত। বাধ্য হয়ে বাবা-মা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার পুলিশ তাদের বাড়িতে গেলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেন।

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, অভিযুক্ত এলাইছ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com