বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সতীর্থের সঙ্গে মেজাজ হারালেন মেসি

  • আপডেট টাইম : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

পিএসজির অনুশীলনের সময় সতীর্থ পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহার সঙ্গে বাদানুবাদ হয়েছে লিওনেল মেসির। ফ্রান্সের ফুটবল লিগে পরের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক ডি মার্সেই। সেই ম্যাচের আগে নিজেদের মধ্যে অনুশীলনে নেমেছিলেন মেসিরা।

ফ্রান্সের সাংবাদমাধ্যমের দাবি, অনুশীলন ম্যাচ হলেও প্রতিযোগিতামূলক ম্যাচের মনোভাব নিয়েই খেলছিলেন কিলিয়ন এমবাপেরা। মেসির বিপক্ষ দলে ছিলেন ভিতিনহা। ম্যাচে কয়েক বার মেসিকে তিনি কড়া ট্যাকল করেন। একাধিক বার মাটিতে পড়ে যান মেসি।
লিওনেল মেসি তরুণ সতীর্থকে সতর্ক করেন। কিন্তু গুরুত্ব দেননি পর্তুগালের মিডফিল্ডার।

অনুশীলন ম্যাচে বার বার কড়া ট্যাকলে বিরক্ত হন মেসি। এক পর্যায়ে সতীর্থের কাছে বার বার কড়া ট্যাকল করার কারণ জানতে চান। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বাদানুবাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দু’জনকে সরিয়ে নিয়ে যান পিএসজির অন্য ফুটবলাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com