বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী হজযাত্রীদের জন্য মিনায় শুরু হয়েছে তাঁবু তৈরির কাজ আউটলুক লাইট বন্ধে মাইক্রোসফটের নির্দেশনা আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা ইসরাইলি হামলায় শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তার ট্রাম্পের হুমকিতে পড়া অর্থনীতি চাঙা করার প্রতিশ্রুতি কানাডার প্রধানমন্ত্রীর কৃষকদের মাঝে যথাসময়ে সার-বীজ প্রদানে সরকার পদক্ষেপ নিয়েছে: কৃষি মন্ত্রী

চেয়ারম্যানের রিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • আপডেট টাইম : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদরাসার ম্যানেজিং কমিটির সভায় ওহিদুজ্জামান নিপু (৩৮) নামে এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শামিউল আলম শ্যামলের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে কাশিয়াবাড়ি আলিম মাদরাসায় ম্যানেজিং কমেটির সভার সময় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষক ওহিদুরজ্জামানের স্ত্রী সাবিহা খাতুন অভিযোগ করে বলেন, সন্ধ্যায় মাদরাসায় নিয়োগ ও মাদরাসার উন্নতিকল্পে আলোচনা হচ্ছিল। এ সময় উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শামিউল ইসলাম শ্যামলের নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে লাথ কিলঘুষি মারতে থাকে তারা। এ সময় জ্ঞান হারিয়ে গেলে উপস্থিত অন্যান্য শিক্ষকরা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কাশিয়াবাড়ি আলিম মাদরাসার সভাপতি মো. শামিউল আলম শ্যামল মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।

তিনি বলেন, তাফসির মাহফিলে প্রধান অতিথির প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েন ঐ শিক্ষক। এমনকি আমাকে মারমুখী আচরণ করে। এ ঘটনার স্থানীয় জনতা তাকে মারধর করেছে।

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com