শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) পিরোজপুর এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়ার অনুষ্ঠানে মাসুদ সাঈদী দিনাজপুরের বিরামপুরে উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব

সহিংসতা কমাতে সম্মত ইসরাইল ও ফিলিস্তিন

  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮০ বার পঠিত

অধিকৃত অঞ্চলে সহিংসতা কমাতে সম্মত হয়েছেন ইসরাইল ও ফিলিস্তিনের কর্মকর্তারা। সহিসংতা রোধে উভয় পক্ষই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) জর্ডানের আকাবা বন্দর এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকের পর উভয় পক্ষ যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিন এবং ইসরাইলি কর্মকর্তারা পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। পাশাপাশি পরিস্থিতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেও একমত হয়েছেন তারা।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল আগামী চার মাস নতুন করে বসতি স্থাপনের বিষয়ে আলোচনা বন্ধ রাখবে এবং আগামী ছয় মাস নতুন কোনো বসতি স্থাপনের অনুমোদন দেবে না।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পুঙ্খানুপুঙ্খ এবং খোলামেলা আলোচনার পর ফিলিস্তিনি ও ইসরাইলি পক্ষ উত্তেজনা কমাতে এবং নতুন সহিংসতা প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছে। এছাড়া তিন থেকে ছয় মাসের জন্য সব ধরনের একতরফা পদক্ষেপ বন্ধে অবিলম্বে কাজ করার জন্য যৌথ প্রস্তুতি এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।’

এতে আরও বলা হয়েছে, মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আয়োজক জর্ডান ইসরাইল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে এ সমঝোতাকে দুই পক্ষের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ও গভীর করার দিকে বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করেছে। দুপক্ষই মার্চ মাসে মিশরের শারম আল-শেখে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে।

এর আগে, ফিলিস্তিনি ভূখণ্ড অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের ক্রমবর্ধমান আগ্রাসন বন্ধে রোববার (২৬ ফেব্রুয়ারি) আলোচনা শুরু হয়। জর্ডানের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেন। লোহিত সাগরের তীরবর্তী আকাবা বন্দর এলাকায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com