শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতদের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করল সরকার থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা সাইপিয়া’র ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও ফ্যামিলি নাইট অনুষ্ঠিত কাঁঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন তরমুজের আইসক্রিম রেসিপি দিনাজপুরের হিলিতে বীর মুক্তিযোদ্ধার হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন রৌমারীতে সীমান্তে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত

শরীয়তপুরে ভুট্টাক্ষেতে মিলল ১৬ ককটেল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

শরীয়তপুরের জাজিরায় দুইটি বালতি ভরা ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জাজিরা উপজেলার দূর্বাডাঙ্গা বাজার এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দূর্বাডাঙ্গা বাজার এলাকার অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভুট্টাক্ষেতে থাকা দুইটি বালতির ভেতর থেকে ১৬টি ককটেল উদ্ধার করা হয়।

এর আগে, রোববার রাতে উপজেলার বিলাশপুর ইউনিয়নের জানখার কান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৫টি খালি জর্দ্দার ডিব্বা, ৮৩টি কসটেপ, পাঁচ কেজি তারকাটা, ৭০০ পিস মার্বেল, আড়াই কেজি টিন কাটা, দুইটি বালতিসহ ককটেল তৈরির আলামত উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আনিকা ও লিপি আক্তার নামে দুই নারীকে আটক করা হয়।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দূর্বাডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি ভুট্টাক্ষেত থেকে ককটেল উদ্ধার করা হয়। এছাড়া রোববার রাতে রাতে ককটেল তৈরির আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com