শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আমি জনগণের প্রতিনিধি, সবসময় জনগণের পাশে থাকতে চাই— মাসুদ সাঈদী (এমপি) রাঙামাটিতে যুবনেতা হত্যার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ খাগড়াছড়িতে ছাত্র পরিষদের সদস্য নীতিশ চাকমা’র আত্মবলিদানের ৩৩ বছর আজ ডিবি পুলিশ আরিফের নির্যাতন জাহিলিয়াতকে ও হার মানায়,মোমের আগুনে পুরুষাঙ্গ ঝলসে দেওয়ার অভিযোগ। প্রকাশিত সংবাদের প্রতিবাদ ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ল’ইয়ার্স কাউন্সিলের দেশের স্থিতিশীলতা ও সঙ্কট নিরসনে জামায়াতের ৯ দফা প্রস্তাব স্পেনে ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান লেবানন ও ইসরাইলের ১০ দিনের যুদ্ধবিরতি শুরু; লঙ্ঘনের অভিযোগ সেনাবাহিনীর

দক্ষিণ আফ্রিকায় ১৯ বাংলাদেশি উদ্ধার, পাচারকারী আটক

  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ২২৬ বার পঠিত

দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন পাচারকারীদের হাত থেকে ১৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। সোমবার এহলানজেনি জেলা টাস্ক টিমের এক অভিযানে তাদের উদ্ধার করা হয়।

পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার সেলভি মোহলালা’র বরাত দিয়ে দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম দ্য সিটিজেন জানায়, তারা নেলসপ্রুটের বাইরে কামাগুগু এলাকার একটি বাড়িতে জিম্মিদের আটকে রাখার খবর পেয়েছিলেন।

ব্রিগেডিয়ার সেলভি মোহলালা জানান, পুলিশ সদস্যরা তিন বেডরুমের একটি বাড়িতে ১৯ জন বাংলাদেশি পুরুষকে দেখতে পান। তাদের সেলফোনগুলো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ছিল। অর্থাৎ আত্মীয় বা বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ ছিল না জিম্মি ব্যক্তিদের।

তিনি আরো জানান, ঐ বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন ৫২ বছর বয়সী আরেক বাংলাদেশি নাগরিক। মানবপাচারে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে এবং শিগগির নেলসপ্রুট ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।

তিনি বলেন, পাচারের গন্তব্য কোথায় এবং চক্রের প্রধান কে তা জানতে তদন্ত চলছে। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, কেউ কেউ মিডলবার্গে যাচ্ছিলেন, অন্যদের গন্তব্য ছিল জোহানেসবার্গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com