শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সার্ক প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা স্মরণ আন্টালিয়া ফোরামে বাগেরহাটে কামনা সাগরে স্নান, সম্প্রীতির বন্ধনে গঙ্গাচন্না মিলন মেলা টিআরসি পদে নিয়োগ উপলক্ষে নেত্রকোণায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত চিলমারীতে নিখোঁজ শিশুর ম’রদেহ বাড়ির পাশের ঝোপ থেকে উদ্ধার নোয়াখালীতে ডিজেলসহ ৪জন আটক রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ; সতর্কতার আহ্বান রাঙামাটিতে আন্ত:প্রেসক্লাব মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেন সরকার পাঁচ লাখ অভিবাসীকে স্বীকৃতি দেবে পুলিশে টিআরসি পদে নিয়োগ উপলক্ষে সাতক্ষীরায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

প্রাথমিকে বৃত্তির সংশোধিত ফল আজ

  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৫০ বার পঠিত

কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হয়েছে। ফলাফল পুনঃযাচাই করে আজ বুধবার পুনরায় ফল প্রকাশ করা হবে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাই এর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। আগামীকাল ১ মার্চ অপরাহ্ণে পুনরায় প্রাথমিক বৃত্তির ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।

এদিন দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ২০২২ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। ফলাফলে দেখা যায়, এ বছর প্রাথমিকে ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

প্রসঙ্গত, ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারির কারণে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হওয়ায় প্রাথমিক বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। ২০২২ সালের ২২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় ২০২২ সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com