রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২০ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেট লঞ্চারের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া মধ্যপ্রাচ্য যুদ্ধ: সংঘাতের বলি হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সংসদের অধিবেশন শুরু অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চাওয়া আরও ৩ ইরানি নারী ফুটবলার দেশে ফিরবেন ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ উন্নয়ন টেকসই করতে কারিগরি পদে দক্ষ প্রকৌশলীদের নিয়োগ প্রয়োজন : মীর শাহে আলম জনগণের মুখে হাসি ফোটানোই এখন বিএনপির প্রধান লক্ষ্য: কেসিসি প্রশাসক মঞ্জু

অন্তরঙ্গ ভাইরাল ছবি নিয়ে যা বললেন পূজা চেরি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

ঢালিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। শাকিব খান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন চলাকালীন সময়ে নাটকের অভিনেতা জোভানের সঙ্গে অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছিল পূজা চেরির। থাইল্যান্ডের সময় কাটানো সেই ছবি পূজা চেরির সঙ্গে ফারহান আহমেদ জোভানের প্রেমের গুঞ্জন উসকে দিয়েছিল গেল বছর। যদিও সেই ছবিগুলোকে ‘পরি’ ওয়েব ফিল্মের শুটের দৃশ্য বলে দাবি করা হয়েছিল সেসময়।

পূজা চেরি ও ফিল্মটির নির্মাতা সেসময় জানিয়েছিলেন শুটিংয়ের দৃশ্যগুলোই কে কারা মোবাইল দিয়ে ধারণ করে ছড়িয়ে দিয়েছে। নারী দিবস উপলক্ষ্যে সেই ‘পরি’ ওয়েবফিল্মটি মুক্তি পাবে ৮ মার্চ। মুক্তি পেলেই জানা যাবে সেই দৃশ্য ফিল্মে থাকছে কিনা।

ওয়েব ফিল্মে গল্পে দেখা যাবে, পাচারকারীদের খপ্পরে থাইল্যান্ডে আটকে থাকা বাংলাদেশি তরুণী ফিরতে চান দেশে; কোনো উপায় না পেয়ে যখন তার জীবন অন্ধকারে ডুবছিল, সেসময়ই আলোর প্রদীপ নিয়ে আসেন এক তারকা অভিনেতা। কিন্তু পর্দার সেই জনপ্রিয় অভিনেতা ওই তরুণীকে পাচারকারীদের থেকে উদ্ধার করে আনার সত্যিকারের নায়ক হতে পারবেন কিনা, সেটা নিয়েই গল্প।

মানবপাচারের বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ওয়েব সিনেমা ‘পরি’ দীপ্ত প্লে-তে মূল ভূমিকায় রয়েছেন জোভান ও পূজা।

মাহমুদুর রহমান হিমির নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে। চিত্রনাট্য লিখেছেন রায়হান খান।

পরিচালক মাহমুদুর রহমান হিমি জানাচ্ছেন, বাংলাদেশে ঘটে যাওয়া একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পূজা চেরি ও জোভানকে অন্য এক রূপে দেখা যাবে সেখানে।

সিনেমায় জোভান দেশের শোবিজ অঙ্গনের একজন বড় তারকা, অন্যদিকে থাইল্যান্ডে পাচার হওয়া ‘পরি’ চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com