রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

দুই বছর পর আয়োজিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

দুই বছর পর আবারো ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরছে ‘জয় বাংলা কনসার্ট’। ‘ইয়াং বাংলা’-এর আয়োজনে এবারের কনসার্টটি ৭ মার্চের পরিবর্তে ৮ মার্চ আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ মার্চ ঢাকার আর্মি স্টেডিয়ামের মঞ্চে ফিরছে জয় বাংলা কনসার্ট। মূলত ৭ মার্চ পবিত্র শবেবরাত উপলক্ষে এক দিন পিছিয়ে ৮ মার্চ বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে।

মোট নয়টি ব্যান্ড পারফর্ম করবে জানিয়ে আয়োজকরা বলেন, কয়েক দিন আগেই ফেসবুক পেজ থেকে কনসার্টের ঘোষণা দেয়া হয়েছে। এবার ‘জয় বাংলা কনসার্ট ২০২৩’ মাতাবে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভ্যাল’।

কনসার্টে প্রতিটি ব্যান্ড নিজেদের গান ছাড়াও প্রতিবছরের মতো এবারো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিবারের মতোই থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।

কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যভিত্তিক সংগঠন ইয়াং বাংলা আরো জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করে সংগ্রহ করতে হবে প্রবেশের টিকিট।

অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করতে http://www.ticket.youngbangla.org/ লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ইয়াং বাংলার ফেসবুক পেজ (https://www.facebook.com/YoungBanglaSummit) ও ওয়েব সাইটে ( https://youngbangla.org/)

১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে প্রতিবছর ‘জয় বাংলা কনসার্ট’-এর আয়োজন করে আসছে বাংলাদেশের তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা। কনসার্টের বড় অংশজুড়ে থাকে মুক্তিযুদ্ধের বার্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com