রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যশোরের একটি মসজিদে ইতিকাফে বোসেছে দেশি-বিদেশি মোট ১৬০০ জন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর মিন্টু দুই দিনের রিমান্ডে কোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো এনবিআর কাউকে ঈদের আনন্দ থেকে বঞ্চিত করা যাবে না—সেলিম উদ্দিন গণভোটের রায় বাস্তবায়ন করার আগে সংবিধানে সংশোধন আনতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বরিশালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন বরিশালে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সিটিটিসি’র অভিযানে ৯ জন মাদকসেবী গ্রেফতার

সাজেকে জিপ খাদে, প্রাণ গেল পর্যটকের

  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ২০৩ বার পঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জিপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে ফারদিন হাছান বিশাল নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন।

শুক্রবার বিকেলে সাজেক পর্যটনকেন্দ্রের খাস্রাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন হাছান বিশালের বাড়ি ঢাকার শ্যামপুরে। তিনি ট্যুরিস্ট গাইড ছিলেন বলে জানা গেছে।

খাস্রাং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক প্রদীপ চাকমা বলেন, বিকেলে ৮-১০ জন পর্যটক নিয়ে একটি জিপে করে কংলাক পাহাড়ের দিকে যান। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে উঠতে না পেরে খাদে পড়ে যায়। এতে একজন মারা গেছে বলে শুনেছি। আহতদের উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে গাড়িটি এখনো খাদেই আছে।

সাজেক থানার ওসি নুরুল আলম বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন হাছান মারা যান। পরে আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com