বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও জোনে এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট পুনরায় চালু হচ্ছে ১ জুলাই চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স: রূপনগরে আমিনুল হক প্রেম, প্রতিশোধ আর ত্রাসের গল্পে ঈদে ‘লেলিন’ ইফতারের জন্য ৪০ মিনিট বিরতি স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কিনবে সরকার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ী প্রত্যাহার করল স্পেন উত্তরার হোটেলিয়ানদের মিলনমেলা: ইফতার ও ডিনারে আতিথেয়তা শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা ‘জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা অতটুকু চাই, বেশি না’ ঝালকাঠি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

মেয়ের বাল্যবিয়ে, মাকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

সাতক্ষীরার তালায় বাল্যবিয়ের অপরাধে শ্যামলী সরকার নামে কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুসের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শ্যামলী সরকার তালা উপজেলার কুমিরা এলাকার রণজিৎ সরকারের স্ত্রী।

জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার ছনকা এলাকার বিনয় সরকারের ছেলে প্রসেনজিতের সঙ্গে তালা উপজেলার কুমিরা এলাকার রণজিৎ সরকারের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের বিয়ে হয়। এ খবর জানতে পেরে কনের মা শ্যামলী সরকারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী মেয়েকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে উক্ত জরিমানা করা হয়। এসময় বাল্য বিয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ওই মেয়েকে ছেলের বাড়ি থেকে ফিরিয়ে এনে আবারও স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি নিয়ে মুচলেকা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com