সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিএমইউ জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টায় বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের রাজধানী ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ গঠনের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী

গুলিস্তানে বিস্ফোরণ: হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা

  • আপডেট টাইম : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮১ বার পঠিত

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের পরিবারকে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি)।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ডিসি মোহাম্মদ মমিনুর রহমান নিহতদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা, গুরুতর আহতদের ২৫ হাজার টাকা এবং তুলনামূলক কম আহতদের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ খুলেছে জেলা প্রশাসন। সেই বুথে বসেই ডিসি বলেন, বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেয়া হবে।

তিনি বলেন, এখান থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।

এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টা পর্যন্ত মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com