রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
হাইকোর্টে সপ্তাহে ২ দিন বিচারকাজ চলবে ভার্চুয়ালি ময়মনসিংহ জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত চরভদ্রাসনে সালিশ বৈঠকে অপমানের জেরে কিশোরের মৃত্যু,ইউপি সদস্যের সরোয়ার আজম মৃধা জেল হাজতে। তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন পিরোজপুর এসএসসি/সমমান পরীক্ষা ২০২৬ কক্ষ পরিদর্শকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা” রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পিরোজপুর শিক্ষকের বাড়িতে ডাকাতির চেষ্টাকালে গৃহকর্তা ও ডাকাত দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের একজন নিহত আহত ২ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত আরএমপির জনবান্ধব পুলিশিংয়ের নতুন দৃষ্টান্ত “ ওসি আবুল কালাম আজাদ”

বাংলাদেশে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

দেশের জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু হয়েছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের গড্ডা পাওয়ার প্ল্যান্টের প্রথম ইউনিটের বিদ্যুৎ। প্রাথমিকভাবে কোম্পানিটি ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।

প্রথমবারের মতো সঞ্চালন লাইন দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে ভারতীয় ব্যবসায়ী গৌতম আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

এদিন সন্ধ্যায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এর মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা থেকে আদানির বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হয়েছে। প্রাথমিক পর্যায়ে ২৫ মেগাওয়াট আসছে। পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে।

এদিকে ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির গড্ডা পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করতে আগামী সোমবার বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যাবেন।

পিজিসিবি সূত্রে জানা গেছে, আদানির বিদ্যুৎ সঞ্চালন করার জন্য ভারত ও বাংলাদেশ প্রান্তে যে গ্রিড লাইন রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ করেছে। সংস্থাটির তরফ থেকে পিডিবিকে আনুষ্ঠানিকভাবে লাইনটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।

গড্ডা পাওয়ার প্ল্যান্টে দুটি ইউনিটে মোট এক হাজার ৪৯৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতাসম্পন্ন। এর মধ্যে ৭৫০ মেগাওয়াটের ইউনিটটি চালু হলো। দ্বিতীয় ইউনিটেরও এ বছরেই উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর ৭২ ঘণ্টা একনাগাড়ে বিদ্যুৎকেন্দ্রটি চালু রাখতে হবে। এরপরে ঠিক হবে কেন্দ্রটির স্থাপিত ক্ষমতা। সে অনুযায়ী কেন্দ্রটি ক্যাপাসিটি পেমেন্ট পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com