সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

কথিত শিক্ষক বেলায়েতের ফাঁদে অসহায় ৭ শিক্ষার্থী

  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের কাছ থেকে বেতনের টাকা নিয়ে কলেজে জমা না দিয়ে নিজে আত্নসাৎ করা এবং টাকা ফেরৎ চাইলে টিসি নিয়ে তার পছন্দের কলেজ স্টামফোর্ড কলেজ উত্তরায় ভর্তি হতে বাধ্য করেন শিক্ষক বেলায়েত হোসাইন। তার কথা মত কাজ না করলে শিক্ষা জীবন ধ্বংশ করার হুমকি দেন বলে অভিযোগ করেন উত্তরা ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেনীর ৭ শিক্ষার্থী।
শিক্ষার্থীদের দাবী শিক্ষক বেলায়েতকে বিশ্বাস করে তার ফাঁদে পরে এখন অসহায়ের মত তার কাছে বারবার ধরনা দিচ্ছি। তারা বলেন, বেলায়েত হোসেন উত্তরা ইউনাইটেড কলেজের বিজ্ঞান বিভাগের শ্রেনী শিক্ষক ছিলেন। তখন বিভিন্ন সময় শিক্ষার্থীরা মাসিক বেতন বেলায়েতের কাছে জমা দিতেন। শিক্ষার্থীদের কাছ থেকে উত্তোলনকৃত ৭০ হাজার টাকা কলেজফান্ডে না বুজিয়ে দিয়ে নিজের বেতন বুঝে নিয়ে বেলায়েত উত্তরা ইউনাইটেড কলেজ থেকে চাকুরি ছেড়ে স্টামফোর্ড কলেজ উত্তরার চলে যান। পরীক্ষার সময় শিক্ষার্থীরা উত্তরা ইউনাইটেড কলেজের অফিসে খোঁজ নিলে দেখেন শিক্ষক বেলায়েতের কাছে জমা দেওয়া কোন টাকা জমা হয়নি। বেলায়েতের কাছে সেই টাকা ফেরত চাইলে তিনি টাকা না দিয়ে উল্টো শিক্ষার্থীদের হুমকি দেন। একজন শিক্ষক হচ্ছে শিক্ষার্থীদের আস্থার জায়গা। বেলায়েত শিক্ষার্থীদের বিশ্বাস ও আস্থা নস্ট করেছে। এমন শিক্ষকের মিস্টি কথায় পা না দেওয়ার আহবান শিক্ষার্থীদের।
বৃষ্টি নামে এক শিক্ষার্থী বলেন, বেলায়েত স্যার আমার কাছ থেকে ৩০০০ টাকা নেন। আমি রশিদ চাইলে উনি কোন রিসিট দেয়নি বলেন পরীক্ষার সময় দিব। এখন টাকা চাইতে তার কলেজে গেলে তিনি বলেন তোমরা টিসি নিয়ে স্টামফোর্ড কলেজে চলে আসো, ঐ টাকা কাট। কিন্তু আমি টিসি নিবোনা ইউনাইটেড কলেজেই থাকবো বললেও উনি আমার টাকা দিচ্ছেনা আমিতো বাবা মার কাছ থেকে বারবার টাকা নিতে পারবোনা। টাকা বকেয়া রেখেই এখন আমি টেস্ট পরীক্ষা দিচ্ছি।
অপু নামে আরেক শিক্ষার্থী বলেন, বেলায়েত স্যারের কাছে আমি বেতনের তিন হাজার টাকা দেই। সেই টাকা আমার নামে জমা দেয়নি, এখন টাকা চাইলে তিনি অস্বীকার করেন। অপু আরোও বলেন আমার এক বন্ধু আমাকে দেখে ইউনাইটেড কলেজে ভর্তি হইতে চাইছিল তার কাছে ১২ হাজার টাকা নিয়ে তাকে এখানে ভর্তি না করে কুইন মেরীতে ভর্তি করেন। সে যখন জানতে পারে তখন বেলায়েত স্যারকে বললে সে বলে ৩০/৩৫ হাজার টাকা দিয়ে টিসি নিয়ে ইউনাইটেড কলেজে যাও।
আরেক শিক্ষার্থী বলেন আমি গাজীপুরে থাকি নিয়মিত ক্লাশ করতে পারিনা অধিকাংশ সময়ে ক্লাশ টিচার বেলায়েত স্যারের বিকাশে বেতনের টাকা দিতাম। আমি ১১ হাজার টাকা দেই কোন টাকাই সে কলেজে জমা দেয়নি। টাকা ফেরত চাইলে ২ হাজার টাকা ফেরত দেয় বাকী নয় হাজার টাকা এখনও পাই।
এছাড়া বেলায়েত সাগরের কাছ থেকে ৮০০০ আরিকের কাছ থেকে ৭০০০সহ অনেকের কাছ থেকে বেতনের টাকা নিয়ে জমা দেয়নি। আবার কিছু শিক্ষার্থী অভিযোগ করেন বেলায়েত শিক্ষার্থীদের না জানিয়ে তাদের নামে উত্তরা ইউনাইটেড কলেজ থেকে স্টামফোর্ড কলেজ উত্তরায় টিসির আবেদন করেন। শিক্ষার্থীদের কাছে মেসেজ গেলে তারা বিষয়টি বুঝতে পেরে ওকেতে ক্লিক না করায় বেঁচে যান। শাহ্জালাল নামে আরেক শিক্ষকও কয়েকজন ছাত্রের কাছ থেকে বেতন নিয়ে কলেজে জমা দেননি।
স্টামফোর্ড কলেজ উত্তরার শিক্ষক বেলায়েতের মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি, তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com