সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। কারিগরি শিক্ষার উন্নয়নে দেশে এখন দক্ষ জনবল তৈরি হচ্ছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি উজ্জল করছে। কারিগরি প্রশিক্ষণ নিয়ে প্রতিবছর বাংলাদেশ থেকে আমরা বিপুল পরিমাণ দক্ষ জনশক্তি বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হচ্ছি। তাই সকলকে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।

এস এম তোফাজ্জল হোসেন পলিটেকনিক ইন্সটিউট এর নবীন বরণ ও বিদায়ী সংবর্ধা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খসরু চৌধুরী সিআইপি বলেন, দেশের প্রায় প্রতিটি জেলা সদর ও উপজেলায় সরকারি-বেসরকারি শত শত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব টেকনিকেল ট্রেনিং সেন্টার(টিটিসি) থেকে যেসব শ্রমিক প্রশিক্ষণ নিয়ে বের হয়ে আসছে এদের জন্য দেশে-বিদেশে যথাযথ কর্ম সংস্থান নিশ্চিত করতে হবে। এমন বাস্তবতায় বিকল্প শ্রমবাজার অনুসন্ধান ও কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। সম্ভাব্য দেশগুলোতে প্রয়োজনীয় জনশক্তির চাহিদার প্রতি লক্ষ্য রেখে উপযুক্ত কর্মী প্রশিক্ষণ ও জনবল গড়ে তোলার সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে।

এস এম তোফাজ্জল হোসেন পলিটেকনিক ইন্সটিউট এর অধ্যক্ষ এ জেড এম আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন, উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহিম মোল্লা, এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীনা আক্তারসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও দক্ষিণখানের আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com