বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আয়ারল্যান্ড সিরিজে জাকির ইন, রিয়াদ আউট

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ১৮২ বার পঠিত

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ জনের দলে জায়গায় পাননি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বিপিএলে নৈপুণ্য দেখিয়ে টেস্টের পর ওয়ানডে দলেও প্রথমবার সুযোগ পেয়েছেন তরুণ জাকির হাসান।

টেস্ট থেকে আগেই অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রয়েছেন টি-টুয়েন্টি দলের বাইরে। এবার ওয়ানডে থেকে জায়গা হারালেন তিনি। ইংল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে ছিলেন না শরিফুল ইসলাম। এই সিরিজে আবার ডাক পেলেন বাঁহাতি এ পেসার। শরিফুল ছাড়াও দলে ফিরেছেন ইয়াসির রাব্বি।

১৮ মার্চ সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ইংল্যান্ডের বিপক্ষে খেলা সিরিজের দল থেকে আরো বাদ পড়েছেন তাইজুল ইসলাম। ফিরেছেন নাসুম আহমেদও।

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য আয়ারল্যান্ড দল রোববার সিলেট পৌঁছেছে। ১৫ মার্চ তারা খেলবে প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশের ওয়ানডে দল
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলি চৌধুরী, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, জাকির হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com