শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

কক্সবাজারে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ১১ জন খালাস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

কক্সবাজারে আলী আজম হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রাজজ (২) বিচারক মো. সাইফুল এলাহি এ আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন পেকুয়া উপজেলার বারবাকিয়া বটতলী গ্রামের এনায়েত আলীর ছেলে আবদুল গফুর। রায় ঘোষণার সময় আবদুল গফুরসহ ১১ আসামি পলাতক ছিলেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন হত্যা মামলার ২ নং আসামি হাজী মাসুদ রহমানের ছেলে এনামুল হক। খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- আবদুর রহমান, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মোজাহের আহমদ, মোহাম্মদ হোছন,আবদু সবুর, আলমগীর, আবদুল কাদের, ছৈয়দ আহমদ ও আমির হোসেন।

ঘটনার বিবরণে জানা যায়, ১৯৯১ সালের ৫ মে সকালে স্থানীয় বটতলী নামক জায়গায় মোহাম্মদ হোসেনের চায়ের দোকানে ছমি উল্লাহর ছেলে আলী আজমকে প্রকাশ্যে গুলি করে আবদুল গফুর। গুলিবিদ্ধ আলী আজম পরে মারা যান।

এ ঘটনায় ৯ মে তার পিতা ছমি উল্লাহ বাদী হয়ে আবদুল গফুরকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করে। এ মামলায় চিকিৎসকসহ ৭ জনের সাক্ষ্য নেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুল আলম বলেন, দণ্ডবিধি ৩০২ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আসামি আবদুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com