বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মানুষের বসবাস উপযোগী সাভার গড়ে তুলতে চাই:চৌধুরী হাসান সারাওয়ার্দী নাথেরপেটুয়া হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও জনসভা 

ব্যাংকিং তথ্য চুরি করছে ফোনের যে অ্যাপ

  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১৭৯ বার পঠিত

স্মার্টফোনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফোন ক্লিনিং, গেমিং অ্যাপ, ব্যাংকিং অ্যাপ, বাজার-সদাইয়ের অ্যাপ দৈনন্দিন কাজ সহজ করে দিচ্ছে। তবে আসল অ্যাপের রূপে অনেক ভুয়া অ্যাপ ঘাপটি মেরে থাকে আমাদের ফোনে। এসব ভুয়া অ্যাপ ধীরে ধীরে ম্যালওয়ার ছড়ায় ফোনে।

সম্প্রতি গুগল প্লে স্টোরে একটি অ্যাপ খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা, যেটি ব্যাংকিং তথ্য চুরি করছে। অ্যাপটি হচ্ছে জেনোমর্ফ (Xenomorph)। বর্তমানে এটিকে গুগল প্লে স্টোরের সবচেয়ে বিপজ্জনক অ্যাপগুলোর মধ্যে একটি চিহ্নিত করা হয়েছে। আপনার ফোনে থাকলে এখনই আনইন্সটল করুন।

জেনোমর্ফ একটি অ্যানড্রয়েড ব্যাংকিং ট্রোজান। এই ম্যালওয়্যারটি খুবই বিপজ্জনক, যা একটি বিশেষ উপায়ে ব্যবহারকারীদের ডেটা চুরি করে। অ্যাপটি মূলত একটি ক্লিনার অ্যাপ, যা ফোনে স্টোরেজ খালি করতে কাজ করে। তবে ক্লিনিং অ্যাপের ছন্দবেশে এই অ্যাপ চুরি করে ব্যবহারকারীর ব্যাংকের তথ্য।

থ্রেটফ্যাব্রিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, জেনোমর্ফ ম্যালওয়্যারটি ৪০০ টিরও বেশি ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল ওয়ালেটকে লক্ষ্য করেছে। এটি আপনার সম্মতি ছাড়া লেনদেনও করতে পারে। এরই মধ্যে ৫০ হাজারেরও বেশি ব্যবহারকারী গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করেছেন।

এটি বর্তমানে স্পেন, আমেরিকা এবং তুরস্কের ব্যবহারকারীদের নজরে রাখছে। তবে শিগগির এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com