শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভ্যানচাপায় প্রাণ গেল কিশোরের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৬১ বার পঠিত

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় ভ্যানচাপায় পারভেজ নামে এক নামে কিশোর নিহত হয়েছেন।

সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় এলাকা থেকে সাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন পারভেজ। পথে সাতক্ষীরা-যশোর মহাসড়কে পৌঁছালে দ্রুতগতির একটি ভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভ্যানটি নিয়ে পালিয়েছেন চালক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com