বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের বংশপরিচয় নয়, দলের জনসমর্থনই আমাকে ফিরিয়ে এনেছে: টাইম ম্যাগাজিনকে তারেক রহমান আজ থেকে ঢাকা-করাচি বিমান চলাচল শুরু রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণে জোর দিলেন প্রাণিসম্পদ উপদেষ্টা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গৌরনদীতে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের ব্যক্তি আটক আশুলিয়ার সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ

স্বাধীনতা দিবসে গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

বাংলাদেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে উড়ছে লাল-সবুজ পতাকা। আর এর ওপর মাউসের কার্সর রাখলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স ডে ২০২৩’।

আর তাতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং সংশ্লিষ্ট ইতিহাস সংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।
রোববার (২৬ মার্চ) সারা দেশে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস।

বিখ্যাত কারও জন্মদিনই হোক, কিংবা বিশেষ কোনো দিনই হোক গুগল নিজস্ব কায়দায় বছরের এই দিনগুলো উদযাপন করে। এই উদযাপনের মাধ্যম হলো গুগলের ডুডল।

বিশ্বের ইতিহাসে বাংলার স্বাধীনতা যে অনেক বড় ঘটনা, তা বিশ্ববাসী জানে। বিশ্বায়ন ও তথ্যপ্রযুক্তির এ যুগে এখন কোনো কিছুই অজানা নয়। আর তাই স্বাধীনতা দিবসের শুরুতেই গুগল বদলে দেয় তাদের ডুডল। গুগল ডট কম খুলতেই তাই চোখে পড়ে দুলতে থাকা লাল সবুজের পতাকা। সেই সঙ্গে লোগোতে থাকা ইংরেজিতে ‍গুগলের ফন্টটাও কিছুটা বদলে দেয়া হয়।

একাত্তরের সেই দিন কী ঘটেছিল তা বিশ্ব এখন জানে। বাঙালির আত্মত্যাগের কথা, সাহসিকতার কথা। কী করে একাত্তরের এদিন থেকে বীর মুক্তিযোদ্ধারা প্রতিরোধের জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন সশস্ত্র পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। আর এমন এক বীরত্বগাথার কথা বিশ্ববাসীকে আবার মনে করিয়ে দিতে মোটেও দেরি করেনি গুগল।

সময়ের সঙ্গে সঙ্গে গুগল ডুডল-ও অনেক বদলেছে। এখন আর শুধু অ্যানিমেশন নয়, ছোটখাটো গেম, ইন্টারঅ্যাকটিভ নানা জিনিস যোগ হয়েছে এতে। আগামী বছরে গুগল নিজেদের ডুডলে আর কী কী মজার জিনিস নিয়ে আসে, তা দেখার অপেক্ষায় ব্যবহারকারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com