শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

হল্যান্ডবিহীন নরওয়েকে উড়িয়ে দিল স্পেন

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৫৯ বার পঠিত

স্পেন ও নরওয়ে, ইউরোর বাছাইয়ে দুদলই শনিবার (২৫ মার্চ) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। যেখানে আর্লিং হল্যান্ডের নরওয়েকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্পেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৩-০ গোলে। যদিও এ ম্যাচে খেলেননি নরওয়ের সবচেয়ে বড় তারকা হল্যান্ড।

এফএ কাপে বার্নলির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন ম্যানচেস্টার সিটির গোলমেশিন হল্যান্ড। ক্লাবে ৩৭ ম্যাচে ৪২ গোল করা স্ট্রাইকারকে হারিয়ে ব্যাকফুটে ছিল নরওয়ে। তাই তাকে ছাড়া হার দিয়েই যাত্রা শুরু হলো দলের। অন্যদিকে নতুন কোচ লুই ফুয়েন্তের অধীন স্পেনের জন্য ছিল এটি নতুন চ্যালেঞ্জ। তা ছাড়া এ ম্যাচে পেদ্রি-সিমনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পায়নি স্পেন।

স্পেনের ৩-০ ব্যবধানের জয়ে জোড়া গোল আসে বদলি হিসেবে নামা জোসেলুর পা থেকে। একটি গোল করেন দানি ওলমো। লা রোজালেদা মাঠে ১৩ মিনিটেই এগিয়ে যায় স্পেন। আলেজান্দ্রো বাল্দের অ্যাসিস্ট থেকে লিডসূচক গোলটি করেন ওলমো। প্রথমার্ধে সেটাই ছিল একমাত্র গোল।

জোসেলু বদলি হিসেবে নামেন ম্যাচের ৮১ মিনিটে। মাত্র ১৫ মিনিটের মতো সময় পেয়েই জোড়া গোল করেন তিনি। ৮৪ মিনিটে লক্ষ্যভেদের পরের মিনিটে আবারও জাল কাঁপান তিনি। নরওয়ে বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলবঞ্চিত থাকতে হয় তাদের। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে তারা।

দিনের আরেক ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ড্র করেছে ওয়েলস। ম্যাচের ফল ১-১। আন্দ্রেজ কামারিচের বিপরীতে ওয়েলসের হয়ে গোল করেন নাথান ব্রডহেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com