শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

৫৩ বছরে বাংলাদেশ, অপূর্ণ রয়েছে অনেক আশা

  • আপডেট টাইম : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ১৭০ বার পঠিত

মহান স্বাধীনতার ৫৩ বছরে পদার্পণ করল বাংলাদেশ। ১৯৭১ সালের আজকের এই দিনে পৃথিবীর বুকে স্বাধীন অস্তিত্বের জানান দেয়া বাংলা আজ বিশ্বের বিস্ময়। দীর্ঘ এই পথচলায় অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করলেও বিশেষজ্ঞরা বলছেন, অসাম্প্রদায়িক-ধর্মনিরপেক্ষ বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ আজো অধরাই রয়ে গেছে ।

ইতিহাসের নৃশংসতম এক হত্যাযজ্ঞ শেষে বাংলার পূর্ব আকাশে উঁকি দেয় রক্তরাঙা সূর্য। দিনের আলোয় ফুটে ওঠে ক্ষত-বিক্ষত বাংলার পথ প্রান্তর। ভীতবিহ্বল মানুষ দেখলো সারি সারি স্বজনের মৃতদেহ। শুরুটা সেখান থেকেই। শোষণ আর বৈষম্যের যাতাকলে পিষ্ট বাঙালি দমে যাওয়ার পাত্র নয়। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা পাওয়া মাত্র মৃত্যুকে তুচ্ছজ্ঞান করে গড়ে তোলে প্রতিরোধ। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ, সংগ্রাম, মৃত্যু, লাঞ্ছনা ও চরম আত্মত্যাগের মাধ্যমে ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ায়।

শূন্য থেকে যাত্রা শুরু করা বাঙালির পরের গল্পটা শুধুই এগিয়ে যাওয়ার। নানা পিছুটান, ষড়যন্ত্র সত্বেও স্বাধীনতা পরবর্তী পাঁচ দশকে বাঙালির অর্জন বিস্ময় জাগিয়েছে সারা বিশ্বে। বিগত এক দশকের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতিসহ সামগ্রিক অগ্রযাত্রা দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে উন্নয়নের মহাসড়কে গতিশীল যানের মতো ছুটতে থাকা বাংলাদেশের সামনে সামাজিক বৈষম্যকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com