সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষনা করল বিসিবি খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে, সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না: তথ্যমন্ত্রী ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক ‎ পুলিশ ও র‌্যাবের শীর্ষ পদে বদলি জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী উত্তরা স্কয়ার ভবনে হামলা–ভাঙচুর: গুজব ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করতে দেওয়া হবে না : সড়ক পরিবহন মন্ত্রী কুমিল্লা নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো : ইউসুফ মোল্লা টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৯৬ ক্যান বিয়ার ও ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

উত্তরখানে চারটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

 উত্তরা সংবাদ দাতা :  রাজধানীর উত্তরখান এলাকায় চারটি প্রতিষ্ঠানে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)’র ভ্রাম্যমাণ আদালত। তার মধ্যে দুটি খাবার তৈরী প্রতিষ্ঠান এবং অপর দুটি আয়রন রড/শীট বিক্রয় প্রতিষ্ঠান বলে জানিয়েছে র‌্যাব।

আজ রাতে র‌্যাব-১, উত্তরা সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ এসব তথ্য নিশ্চিত করেছেন। নোমান আহমদ জানান, আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১, উত্তরা একটি দল বেলা ১১ টা থেকে শুরু করে দুপুর আড়াইটা পর্যন্ত উত্তরখান থানার উজামপুর এবং মৈনারটেক এলাকায় পৃথক দুটি স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, এসময় অনুমোদন ব্যতীত স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, লাইসেন্স বিহীন মোড়ক জাত, ফিটনেস লাইসেন্স বিহীন ওজন স্কেল পরিমাপ, বিএসটিআই অনুমতি ব্যতীত এবং ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইনে “মেসাস গ্রীন ৯ কোম্পানী লিমিটেড” এর স্বত্বাধিকারী মোঃ শাহাদত হোসেন (৪৬), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “আসাদ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ” এর স্বত্বাধিকারী মোঃ শহর উদ্দিন (৩৮), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “তামান্না এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী সরকার মোঃ শামীম আহমেদ (৫৩), থানা- উত্তরখান, ঢাকা’কে ৫০ হাজার টাকা, “মা এন্টার প্রাইজ” এর স্বত্বাধিকারী মোঃ দেলোয়ার (৫২), থানা- উত্তরখান, ঢাকা’কে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com