শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ধারণা কিম জং উনের সঙ্গে বৈঠক ইতিবাচক হতে পারে : দ. কোরিয়ার প্রধানমন্ত্রী রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ জনের দাফন সম্পন্ন পরিবর্তন আনতে,প্রধানমন্ত্রী ব্রিগেড সমাবেশ এর প্রস্তুতি চলছে জোর কদমে বাগদাদে নতুন করে বিস্ফোরণের শব্দ জাতীয়তাবাদী চেতনাকে বেগবান করতে জাসাসকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: মীর হেলাল দুমকি উপজেলায়, নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক আহত।। কোস্ট গার্ডের অভিযানে ১০ লাখ টাকার বিদেশি মদসহ মাদক কারবারি আটক জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রমনায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার পাঁচজনকে সাজা প্রদান এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ঝড়ে কাচের দরজা ভেঙে আহত ১৫

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ের বাতাসে মসজিদের কাচ ভেঙে প্রায় ১৫ জন মুসল্লির আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হক।

জানা গেছে,  বৃহস্পতিবার রাতে রমজানের তারাবির নামাজ পড়ার জন্য নলছিয়া গ্রামের মুসল্লিরা জামে মসজিদে যান। মুসল্লিরা সিজদায় গেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মসজিদের কাচের দরজা পড়ে ভেঙে যায়। এতে কাচ দ্রুত ছড়িয়ে পড়লে মুসল্লিদের গায়ের বিভিন্ন অংশে আঘাতে নলছিয়া গ্রামের রহমত মন্ডলের ছেলে এনামুল হক (৫০), মহসিন আলী (পেছি) সরকারের ছেলে নুর ইসলাম (৪৫), শামসুল মন্ডলের ছেলে আছাদুল্লাহ মন্ডল (৬০), সোহরাব মেকার (৬০), সেকান্দর শেখের ছেলে মুসা শেখ (৬০), সোনা মিস্ত্রি (৫৫), তৈয়বুর রহমান (৬০),  মুস্তাফিজুর রহমানের ছেলে মুবাশ্বির হাসান (১৬), আব্দুল আজিজ সরকারের ছেলে আব্দুল মামুন (১৬), নলছিয়া জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার ছাত্র ছাব্বির মিয়া’সহ (১০) আরো বেশ কয়েকজন আহত হন।

আহতরা বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

নলছিয়া জামে মসজিদের ইমাম ও জান্নাতুল বাকি হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মো. এমদাদুল হকের দাবি, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও তারাবি নামাজ পড়া অবস্থায় ৯টার দিকে ঝড় শুরু হয়। মুসল্লিরা সিজদায় গেলে হঠাৎ কাচের দরজার ভেঙে কাচ ছিটকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে তারা আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com