রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

শেখ হাসিনার নেতৃত্বে সর্বক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করেছে বাংলাদেশ: খসরু চৌধুরী

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬২ বার পঠিত

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নিপা গ্রুপ ও কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিজিএমইএর পরিচালক আলহাজ্ব মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অভাবনীয় সফলতা অর্জনের কারণে বিশ্ববাসীর নজরে এসেছে বাংলাদেশ।’

রাজধানীর দক্ষিণখানের কেসি কনভেনশনে আজ উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির দক্ষিণখান আঞ্চলিক কমিটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, উত্তরায় বসবাসরত বৃহত্তর ফরিদপুর জেলাবাসীর সেতুবন্ধন তৈরীর মাধ্যমে এলাকার মানুষের আর্ত-সামাজিক উন্নয়নের ভূমিকা রাখতে এবং বিপদে-আপদে পড়া বৃহত্তর ফরিদপুরের মানুষদের পাশে থেকে সহযোগিতার মনোভাব নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। উত্তরায় বসবাসরত বৃহত্তর ফরিদপুর জেলার লোকদের কল্যাণে কাজ করে যাচ্ছে উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতি উত্তরায় একটা শক্ত অবস্থান সৃষ্টি করেছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি নাজিম উদ্দীন, দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উত্তরাস্থ বৃহত্তর ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com