রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ফরাসি তরুণের গোলে হতাশ মেসি-এমবাপ্পে

  • আপডেট টাইম : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ১৫৪ বার পঠিত

শুধু দলের বড় তারকা নয়, ফুটবল বিশ্বের অন্যতম খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপে এই দুই তারকাই আর্জেন্টিনা ও ফ্রান্সের হয়ে চমক দেখিয়েছেন। সেই মেসি-এমবাপ্পেই এবার চমকে গেলেন এক তরুণের গোলে।

রোববার (২ এপ্রিল) রাত পৌনে ১টায় ঘরের মাঠে লিওঁর বিপক্ষে হেরেছে পিএসজি। দলটিতে ভরসার প্রতীক মেসি-এমবাপ্পেরা করতে পারেননি কিছুই। উল্টো তাদের হতাশ হতে হয়েছে ফ্রান্সের তরুণ ফুটবলার ও লিওঁ’র ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার জন্য।

বারকোলার বয়স ২০ পেরিয়েছে সবে। চলতি মৌসুমে লিওঁ’র জার্সিতে ৮ ম্যাচ থেকে ৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর মধ্যে সবশেষ ৩ ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট। তাতে ক্যারিয়ারে পেয়েছেন উড়ন্ত এক সূচনা।

ফ্রান্সের তরুণ এই খেলোয়াড় এবার মেসি-এমবাপ্পেদের মতো বড় তারকাকে হতাশ করে দিয়ে তাক লাগিয়েছেন। বড় দল পিএসজিকে হারিয়ে দিয়েছেন একমাত্র গোলটি করে। ফলে এ দিন বারকোলার গোলে ও আগের ম্যাচে রেনের বিপক্ষে হেরে পিএসজি তারকাদের চাপ কিছুটা বেড়েছে, বেড়েছে হতাশাও।

স্বস্তির বিষয় ফরাসি লিগে পিএসজি বেশ ভালো অবস্থানেই রয়েছে। যদিও শীর্ষে থাকা পিএসজির চেয়ে মাত্র ৬ পয়েন্ট পিছিয়ে থেকে ঘাড়ে ওপরে নিশ্বাস ফেলছে লেন্স, তবুও ভক্তরা আশা করছেন মেসিদের ওপরে। অপরদিকে জয় পাওয়া লিওঁ’র রয়েছে তালিকার নয়ে। ওপরের দিকে উঠতে হলে তাদের অনেক বেশি চড়াই-উতরাই পার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com