সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

‘রাসায়নিক পণ্যের’ কনটেইনারে মিলেছে শাড়ি-লেহেঙ্গা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

চট্টগ্রামে রাসায়নিক পণ্য ঘোষণায় আমদানি করা এক কনটেইনার শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে কাস্টমস। সোমবার রাতে চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, কনটেইনারটি জাহাজ থেকে নামানোর পর বিশেষ নিরাপত্তা হেফাজতে রাখে কাস্টমস। সোমবার চালানটি ফোর্স কিপ ডাউন করে শতভাগ কায়িক পরীক্ষা করে কাস্টমসের এআইআর শাখা। এ সময় রাসায়নিক পণ্যের বিপরীতে ১২ হাজার ৫৫০টি বেনারসি শাড়ি, এক হাজার ১৩৯টি জর্জেট শাড়ি ও ৪০৩টি লেহেঙ্গা পাওয়া যায়।

ভারতের কলকাতা থেকে চালানটি আমদানি করে ফেনীর আজিজ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এতে এক কোটি ৪১ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়।

ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ভারতীয় শাড়ি ও লেহেঙ্গার শুল্কায়নযোগ্য মূল্য প্রায় এক কোটি ১১ লাখ টাকা। মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠানটি এক কোটি ৪১ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করে। মূলত ঈদুল ফিতরে অতিরিক্ত লাভের আশায় মিথ্যা ঘোষণা দিয়ে শাড়ি ও লেহেঙ্গাগুলো আমদানি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com