বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যুক্তরাজ্য ইউক্রেনকে ‘পোড়ামাটির বিরানভূমি’ বানাতে চায়: রাশিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পঠিত

রাশিয়া বলেছে, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘পোড়ামাটির বিরানভূমি’ বানাতে চায়। এ কারণেই সম্প্রতি তারা কিয়েভকে ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সোমবার এক টেলিগ্রামবার্তায় এ কথা বলেছেন। খবর আনাদোলুর।

মারিয়া জাখারোভা বলেন, তারা আলোচনায় বিশ্বাসী না। ইউরেনিয়ামসমৃদ্ধ অস্ত্র দিয়ে তারা শেষ পর্যন্ত ইউক্রেনকে চেরেনোবিলের মতো পরিত্যাক্ত ভূমিতে পরিণত করতে চায়।

তিনি আরো বলেন, এর মধ্যে দিয়ে প্রমান হয়েছে- যুক্তরাজ্য আসলে যুদ্ধ থামাতে চায় না বরং উসকানি দিয়ে যাচ্ছে ইউক্রেনকে।

উল্লেখ্য, মার্চের শেষের দিকে ইউক্রেনকে ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ সরবরাহ করার ঘোষণা দিয়েছে।

মূলত যুক্তরাজ্যের ওই ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, প্রতিবেশী বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে মস্কো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com