শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

ইজিবাইকে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চালকের

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মিরাজ শেখ নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভার লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ শেখ একই উপজেলার মহেশপুর ইউপির চরপদ্মবিলা গ্রামের ধলা মিয়া শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম জানান, ইজিবাইক নিয়ে ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে পদ্মবিলা বাড়িতে যাচ্ছিলেন মিরাজ শেখ। পথে ভাটিয়াপাড়া ফ্লাইওভার পার হওয়ার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইজিবাইকটির ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চালক মিরাজ শেখ। মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com