শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

পাঞ্জাবে সামরিক স্টেশনের ভেতর গুলি, নিহত ৪

  • আপডেট টাইম : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

ভারতের পাঞ্জাব রাজ্যে সামরিক স্টেশনের ভেতর গোলাগুলির ঘটনায় ৪ জনের নিহত হয়েছে বলে জানা গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোর সকালে বাথিন্ডা সামরিক স্টেশনে এ ঘটনা ঘটে। সকালে থেকেই ঐ এলাকা বাড়তি নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে।

সেনাবাহিনীর সাউথ ওয়েস্টার্ন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গোলাগুলির ঘটনার পর থেকেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং কুইক রিঅ্যাকশন টিম ভেতরে তল্লাশি চালাচ্ছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, বাথিন্ডা সামরিক স্টেশনের ভেতর স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। স্টেশনে কুইক রিঅ্যাকশন টিম সক্রিয় করা হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বাথিন্ডার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা বলেছেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। সেনাবাহিনী এখনো তাদের প্রবেশের অনুমতি দেয়নি।

তিনি বলেছেন, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না। এটি ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে। গুলি সম্ভবত সামরিক স্টেশনের অফিসার্স মেসের ভেতর ঘটেছে। ক্যান্টনমেন্টের চারটি গেটই বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com