বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হার্ট অ্যাটাক থেকে জীবন বাঁচিয়ে পুরস্কৃত হল কুকুর!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

জাপানের চিবা শহরের ক্লাবে এক ব্যক্তি হঠাৎ হার্ট অ্যাটাক করার পর একটানা ঘেউ ঘেউ করে অন্যদের জড়ো করে ওই ব্যক্তির জীবন বাচিয়েছে জাপানের একটি কুকুর। ‘হিরো’ বনে যাওয়া কুকুরটি তার কাজের জন্য পেয়েছে প্রশংসাপত্রও।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়, ৫ বছর বয়সী মোংরেল প্রজাতির কুকুরটির নাম কৌমে। গত মাসে একটি অনুষ্ঠানে স্থানীয় দমকল কর্মকর্তারা কৌমেকে প্রশংসাপত্রটি দিয়েছে।

গত ২৫ ফেব্রুয়ারি চিবা শহরের ওয়াকাবা-কু-তে ঘোড়ায় চড়ার একটি ক্লাবে ঘটনাটি ঘটেছিল এবং কৌমে সঠিক সময়ে ঘেউ ঘেউ করে বাকিদের জড়ো করতে সক্ষম হয়েছিল। কয়েকজন সেখানে এসে ওই লোকটির অবস্থা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তারা অ্যাম্বুলেন্স এবং প্যারামেডিককে ডাক দেয় যা লোকটির জীবন রক্ষা করতে সহায়তা করে।

ক্লাবের মতে, ওই লোকটির বয়স প্রায় পঞ্চাশ।

২৩ বছর বয়সী রাইডিং প্রশিক্ষক ইউনা মারুও বলেন, কৌমে সাধারণত শান্ত থাকে এবং শুধুমাত্র বিরল পরিস্থিতিতে ঘেউ ঘেউ করে। যখন কোনো জরুরী অবস্থা দেখা দেয়, তখন কৌমে ঘেউ ঘেউ করে।

দমকল বিভাগ কৌমের কাজের জন্য প্রশংসা করেছে।একজন কর্মকর্তা বলেন, সাহায্যের জন্য কৌমের পদক্ষেপ এবং কর্মীদের প্রতিক্রিয়া একদম সঠিক ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com