শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

গাজীপুরে হবে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন: ইসি আলমগীর

  • আপডেট টাইম : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গাজীপুরে উপমহাদেশের শ্রেষ্ঠ নির্বাচন হবে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সোমবার আলাপের সময় তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, উপমহাদেশে যত ভোট হয়, সেসব ভোটের চেয়ে গাজীপুরের ভোট সর্বশ্রেষ্ঠ হবে। গাজীপুরের ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে। ভোটে অনিয়ম হলে গাইবান্ধার চেয়েও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে আরপিও সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকালীন অনিয়ম পেলে ইসি অথবা রিটার্নিং কর্মকর্তা অথবা প্রিজাইডিং কর্মকর্তা তার কেন্দ্রের ভোট বন্ধ করে দিতে পারেন।

তিনি আরো বলেন, আইনে ইসির যে সুযোগ-সুবিধা আগে ছিল, তা এখনও আছে। আগের সুযোগ-সুবিধার সঙ্গে আরো কিছু যুক্ত করে আমরা আরপিও সংশোধনের জন্য পাঠিয়েছিলাম। এখনও আমাদের কাছে সংশোধনের বিষয়টি আসেনি। হাতে পেলে বিস্তারিত জানাতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com