শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

সেমিতে উঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে শনিবার (৩ জুন) রাতে মাঠে নামছে ব্রাজিল। আর্জেন্টিনার অ্যাস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ইসরাইল। দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১১টা ৩০ মিনিটে।

ইতালির বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ব্রাজিল। পরে গ্রুপ পর্বে দুই জয়ে ঘুরে দাঁড়ায় দলটি। ডমিনিকান রিপাবলিকের বিরুদ্ধে ৬-০ গোলে ও নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্বের টিকিট পায় তারা। নকআউটে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পায় তিউনিসিয়াকে। যে ম্যাচে ৪-১ গোলের জয় তুলে নেয় দলটি।

শুধু ব্রাজিল না, সেমিফাইনালে উঠার লড়াইয়ে এদিন আরও মাঠে নামবে কলম্বিয়া ও ইতালি। এ দুদলের ম্যাচ মাঠে গড়াবে রাত ৩টায়। রোববার অন্য দুই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়া বনাম নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র বনাম উরুগুয়ের মধ্যে।

প্রসঙ্গত, ৬ কনফেডারেশন থেকে ২৪ দল নিয়ে শুরু হয়েছিল এবারের আসর। ২৪টি দল ৬টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপপর্বে লড়াই করে। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল উঠে আসে নকআউট পর্বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com