বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

বিদায়ী ম্যাচে বেনজেমার গোল, রিয়ালের ড্র

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

দীর্ঘ দিনের ক্লাব রিয়াল মাদ্রিদকে না বলে শেষ ম্যাচ খেলেছেন ফরাসি তারকা করিম বেনজেমা। লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আথলেতিক বিলবাওয়ে সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। যদিও এই ম্যাচে উজ্জ্বল ছিল থিবো কোর্তোয়া। পেনাল্টি রুখে দিয়েছিলেন। তার দৃঢ়তায়ই হার এড়াতে পারল কার্লো আনচেলত্তির দল।
অন্যদিকে একই সময়ে শুরু হওয়া অন্য ম‍্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আতলেতিকো মাদ্রিদ। দিয়েগো সিমেওনের দল শেষ মুহূর্তে গোল হজম করায় দুই নম্বরে থেকে আসর শেষ করেছে রিয়াল।

প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলা ৪৯ মিনিটে এগিয়ে যায় বিলবাও। গোল করেন সানসেট। আন্দের এররেরার কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শট নেন ওইহান সানসেট। কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি শটে আর পারেননি তিনি, জাল খুঁজে নেন সানসেট।

খেলার ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন বেনজেমা। এই গোলে ক্লাবের হয়ে তার গোলসংখ্যা দাড়ালো ৩৫৪টি। ওই গোলের পর পরই মাঠ ছাড়েন ফরাসি এই স্ট্রাইকার। দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান রিয়াল সমর্থকরা।

এই ড্রয়ে ৩৮ ম‍্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com