শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, প্রাণে বাঁচতে বাস থেকে লাফ দেন গার্মেন্টকর্মী

  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টকর্মীকে ধর্ষণচেষ্টার অভিযাগ পাওয়া গেছে। শুক্রবার (১৬ জুন) রাত ১১টায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধর্ষণচেষ্টার সময় জীবন বাঁচাতে ওই নারী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে ভালুকা সীডস্টোর একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টকর্মী দুই সন্তানের জননী বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে ভালুকা সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে বাসের চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালান। তিনি রাজি না হওয়ায় তাকে মারধর করেন। পরে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যান।

এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। সেই সঙ্গে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতারের কথাও নিশ্চিত করেছে ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।

এদিকে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি রোগীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তিনজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভালুকা থানায় ধর্ষণচেষ্টার মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com