শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

নিউজিল্যান্ডকে ৪ গোলে হারাল আর্জেন্টিনা

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

চলমান ওমেন হকি প্রো লিগ ২০২২-২৩ মৌসুমের ম্যাচে নিউজিল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে শক্তিশালী আর্জেন্টিনা। তাসমান সাগর পাড়ের দলটিকে ৪-০ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ১০টা ১০ মিনিটে ম্যাচটি অনুষ্ঠিত হয়। বড় এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো সুসংহত করেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের ১০ জয়, ২ ড্র ও ৪ হারে পয়েন্ট সংখ্যা ৩২।

দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সমান ম্যাচে পয়েন্ট ৩১। অপরদিকে নিউজিল্যান্ডের মেয়েরা ১১ ম্যাচে দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের অষ্টম স্থানে।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। চার কোয়ার্টারের ম্যাচে প্রথম কোয়ার্টারে আলোন্সো আগস্টিনার গোলে এগিয়ে যায় আলবিসেলেস্তে মেয়েরা। তবে দ্বিতীয় কোয়ার্টারে আর্জেন্টিনাকে আটকে দেয় কিউই মেয়েরা।

তৃতীয় কোয়ার্টারে আলবারতারিও আগস্টিনা গোল করে দলকে লিড এনে দেন। চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুই গোল আদায় করে নেয় আলবিসেলেস্তের মেয়েরা। টোকালিনো সোফিয়া আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোল করেন। দলের হয়ে চতুর্থ ও শেষ গোল করেন কোস্টা ভ্যালেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com