শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

স্ত্রীকে হত্যার পর তড়িঘড়ি দাফন, ৯ দিন পর তোলা হলো লাশ

  • আপডেট টাইম : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৭৮ বার পঠিত

স্ত্রীকে হত্যার পর তড়িঘড়ি করে লাশ দাফন করেন স্বামী। দাফন সেরে হয়তো ভেবেছিলেন এ যাত্রায় বেঁচে গেছেন তিনি। কিন্তু তা আর হয়ে ওঠেনি। দাফনের নয়দিন পর কবর থেকে সেই লাশ উত্তোলন করা হয়েছে।

স্বামী কাজী শাহেদুজ্জামান রিমনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে হত্যার তথ্য। এরপর সোমবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম খাদিরখিল এলাকা থেকে আসমা আক্তার নামে ঐ নারীর লাশ উত্তোলন করা হয়। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন।

কাজী শাহেদুজ্জামান রিমনের বাড়ি পশ্চিম খাদিরখিল এলাকায়। স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার খেজুরতলা এলাকায় থাকতেন তিনি।

জানা গেছে, চাকরির জন্য চট্টগ্রামে এসে ১০ বছর আগে রিমনকে বিয়ে করেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মো. আলমের মেয়ে আসমা আক্তার। তাদের সংসারে ৯ বছর বয়সী এক ছেলে এবং তিন বছর ও ১০ মাস বয়সী দুই মেয়ে আছে।

আসমার বাবা মো. আলমের অভিযোগ, গত ১০ জুন বিকেলে তাকে ফোন করে আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান জামাতা রিমন। কিন্তু রিমনের কথাবার্তা অসংলগ্ন মনে হয় তার। কথা বলার একপর্যায়ে সংযোগ বিচ্ছিন্ন করে ফোনটি বন্ধ করে দেন রিমন। এরপর পতেঙ্গার খেজুরতলা এলাকায় ছুটে যান তিনি। সেখানে গিয়ে মেয়ের প্রতিবেশীদের কাছে জানতে পারেন- আসমার গলায় দাগ দেখেছেন তারা। পরে এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা করেন তিনি।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসেন বলেন, গত ১২ জুন মেয়েকে হত্যা করে জামাতা লাশ গুম করেছেন বলে থানায় অভিযোগ করেন আসমা আক্তারের বাবা। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৪ জুন ইপিজেড থানার কাজী গলি এলাকা থেকে শাহেদুজ্জামান রিমনকে গ্রেফতার ও কিছু আলামত উদ্ধার করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে তাকে চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বলে জানান রিমন। হত্যার পর লক্ষ্মীপুরের নিজ এলাকায় তড়িঘড়ি করে লাশ দাফন করেন তিনি। পরে আদালতের অনুমতি নিয়ে সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশটি উত্তোলন করে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com