শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

ডিএনসিসির ৪৮ নং ওয়ার্ডে জাতীয় পার্টির নেতা দয়াল বড়ুয়ার ঈদ উপহার বিতরন

  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ১৮ আসনের ৪৮ নং ওয়ার্ডে অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাজে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়া ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরন করেন।
২৬ জুন দক্ষিনখান থানার ডিএনসিসির ৪৬ নং ওয়ার্ডের নদ্দাপাড়া এলাকায় কয়েকশ পরিবারকে এই ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বিশষ্ট সাংবাদিক ও জাতীয় সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির প্রকাশক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়াল কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত শিবলী মো.সাদিক, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, উত্তরা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মাহতাব ফারাহি।

প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমার ব্যক্তিগত জীবনে চাওয়া পাওয়ার কিছুই নেই। । ব্যবসায়ী হিসেবেও আমি এজন সফল ব্যক্তি। দীর্ঘ দিন ধরে আমি বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত। আগামী দিনে আমি ঢাকা ১৮ আসনের মানুষের জন্য কিছু করতে চাই এবং মানুষের হৃদয়ে বাঁচতে চাই। এসময় তিনি সকলের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন এবং সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরীর বলেন, সাধারণ ভোটারদের দাবী শেখ হাসিনার নের্তৃত্বে সারা দেশে উন্নয়ন হলেও ঢাকা ১৮ আসনটি ঢাকার প্রান কেন্দ্রে হলেও এখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাজনৈতিক নেতারা শুধু আশ্বাস দিয়েছেন। কোন কাজ করেন নি, শুধু নিজেদের আখের বানাইছেন। দয়াল কুমার বড়ুয়া একজন উচ্চ শিক্ষিত, স্বচ্ছ ও প্রতিষ্ঠিত ব্যক্তি । আগামী নির্বাচনে আমরা এমপি হিসেবে দয়াল কুমার বড়ুয়াকে চাই।

পল্লী বন্ধু এরশাদের হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন হয়। দয়াল কুমার বড়ুয়া পল্লী বন্ধু এরশাদকে হৃদয়ে ধারণ করেন। তাই দয়াল কুমার বড়ুয়ার হাত ধরেই ঢাকা ১৮ আসনের উন্নয়ন করা সম্ভব। দয়াল কুমার বড়ুয়া ঢাকা ১৮ আসনের উন্নয়নের রুপকার হবেন বলে আমরা আশা করি। তাই দয়াল বড়ুয়াকে নিয়ে মাঠে নেমেছি।
অনুষ্ঠানে নদ্দা পাড়া এলাকার গন্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com