শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মিঠুন চক্রবর্তীর মা মারা গেছেন

  • আপডেট টাইম : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

কয়েকদিন আগে ‘ডান্স বাংলা ডান্স’-এর সেটে মৃত বাবাকে নিয়ে স্মৃতিচারণা করেন টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তার দিন কয়েকের মধ্যেই মাকে হারালেন এ অভিনেতা। শুক্রবার মুম্বাইয়ে মারা গেলেন তার মা শান্তিরানি চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সংবাদমাধ্যমের কাছে মিঠুনের মায়ের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে অভিনেতার ছোট ছেলে নমশি চক্রবর্তী বলেন, হ্যাঁ, খবরটা সত্যি। ঠাকুরমা আর আমাদের মাঝে নেই।

একসময় জোড়াবাগানের বাড়িতে চার ভাই বোন ও মা-বাবার সঙ্গে থাকতেন মিঠুন। পরে তার মা শান্তিরানি চক্রবর্তীকে নিয়ে যান মুম্বাই। সেখানে তার সঙ্গেই থাকতেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে মিঠুনের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে।

মিঠুনের মায়ের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে লেখেন, ‘মাতৃবিয়োগের জন্য মিঠুন চক্রবর্তীকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি, মিঠুনদা ও তার পরিবার এই গভীর শোক সামলে উঠবেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com