শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃগণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে আজ মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।

|
বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন দলটি চারদিন ঢাকায় অবস্থান করবে। প্রতিনিধিদলে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু রয়েছেন।

উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লি পৌঁছেছে। ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরে যাত্রা করার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত ও বাংলাদেশে তাদের সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধিদল নিয়ে উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ভারত সফরে উজরা জেয়ার আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র ও আঞ্চলিক স্থিতিশীলতাসহ বিভিন্ন বিষয়। আর বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক।
এদিকে সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার পরিস্থিতি বাংলাদেশে আছে কি না, তা যাচাই করে দেখতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধিদল রোববার (৯ জুলাই) থেকেই কাজ শুরু করেছে। ঢাকায় ইউরোপসহ পশ্চিমা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে তারা প্রাথমিক ধারণা নিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com