শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

মারা গেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

সিটিজেননিউজ ডেস্কঃনেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আর নেই। আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগসহ নানা রোগে ভুগছিলেন।
আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি আসনে নৌকার হাল ধরেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি-৭ এর বায়তুল আমান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নেত্রকোণার মোহনগঞ্জে নেওয়া হয়। আজ সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর কাজিয়াহাটি গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com