রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

পশ্চিমবঙ্গে যাচ্ছে নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭১ বার পঠিত

বিনোদন ডেস্কঃ ঈদুল আজহায় ২৮টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলার পর এবার মুক্তি পেতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। চলতি মাসেই শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আগ্রহী হয়ে সিনেমাটি আমদানি করছে।

খবরটি জানিয়েছেন ‘সুড়ঙ্গ’র প্রযোজক রেদওয়ান রনি। চরকির প্রধান এ নির্বাহী জানান, ‘সুড়ঙ্গ’ শিগগিরই পশ্চিমবঙ্গে মুক্তি পাবে।

ভারতীয় সাংবাদমাধ্যম সূত্রের খবর, পশ্চিমবঙ্গের সেন্সর বোর্ডে ছবিটি পাঠানো হয়েছে। ছাড়পত্র পেলে আগামী ২২ জুলাই সেখানে ছবিটি মুক্তি পাবে।

পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’র ডিসট্রিবিউটর শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এর আগে চলতি বছর চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটিও পশ্চিমবঙ্গে মুক্তি পায়। সেখানে বেশ সাড়া ফেলে হাওয়া।

দ্বিতীয় সপ্তাহেও দেশের প্রেক্ষাগৃহগুলোতে দাপটের সঙ্গে চলছে ছবিটি। প্রদর্শনীগুলো রীতিমতো হাউসফুল যাচ্ছে। সিনেমার সাফল্যে মুক্তির ১০ দিন পরই এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সিনেমার নির্মাতারা।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’তে অভিষেকেই সাড়া ফেলেছেন আফরান নিশো। তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মন্ওয়ার প্রমুখ। চিত্রনাট্যে ছিলেন নাজিম উদ দৌলা। যিনি এর আগেও ‘শান’, ‘দামাল’, ‘অপারেশন সুন্দরবন’ এ কাজ করে প্রশংসিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com