বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল

ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমে সাহায্য করে লেবুর শরবত

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

লাইফস্টাইল ডেস্কঃ গরমে লেবুর শরবত ক্লান্তি দূর করবে। এছাড়া নিয়মিত লেবু পানি খাওয়া শুরু করলে ছোট-বড় কোনো রোগই ধারে কাছে ঘেঁষতে পারে না।

গবেষণায় দেখা গেছে, লেবু শরবত লিভারে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদান বের করে। ফলে লিভারের যে কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যায় কমে। লেবুতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। যা দেহের ভেতরে পুষ্টির ঘাটতি দূর করে।

ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা, হজমে সাহায্য করে, ত্বক পরিষ্কারক, ওজন কমাতে, লিভার পরিষ্কার, মূত্রনালীর সংক্রমণ দূর করে, ক্যানসার প্রতিরোধ, রক্তচাপকে স্বাভাবিক রাখে, মুখের দুর্গন্ধ দূর করে, শ্বাস কষ্টসহ বিভিন্ন ঔষধিগুণে সমৃদ্ধ লেবুর শরবত।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন লেবুর শরবত।

উপকরণ
পুদিনা পাতা এক কাপ, লেবু দুই টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, ভাজা জিরা গুঁড়া আধা চা চামচ, চিনি তিন টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি
একটি ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এবার পরিবেশন গ্লাসে তিনটি বরফ দিয়ে দিন। এখন একটি ছাঁকনি দিয়ে গ্লাসের অর্ধেক পরিমাণ পুদিনা-লেবুর জুস দিয়ে দিন। বাকি অর্ধেক পানি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে পরিবেশন করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com