শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

স্কুলপড়ুয়া মেয়ের সামনে বাবাকে গুলি করে খুন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্কঃমেয়ের সামনেই বাবাকে গুলি করে খুন। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার লেকটাউনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গ্ৰিন পার্কে ভর দুপুরে প্রকাশ্যে নিজ বাড়ির সামনেই এক দমকল কর্মীকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে। এই ঘটনার পরপরই সেখানে পৌঁছান বিধান নগর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্মকর্তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) দমকল কর্মী স্নেহাশীষ রায় তার মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় স্নেহাশীষকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি লাগে স্নেহাশীষের বুকে। গুলি খেয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি, রক্তে ভেসে যায় চারদিক।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি আর.জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com