শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
আইফোন থেকে অ্যান্ড্রয়েডে হাই রেজোলিউশনের ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে সালমান ভক্তদের জন্য দুঃসংবাদ শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩ সংসদের দক্ষিণ প্লাজায় হারুন অর রশিদের জানাজা সম্পন্ন রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার

বরগুনায় রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই:ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৩৫২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বরগুনায় রিফাত হত্যায় জড়িতরা সরকারি দলের হলেও রেহাই নেই।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও বরগুনায় রিফাত হত্যায় জড়িত প্রধান আসামিকে এখনও গ্রেফতার করা যায়নি। হত্যায় জড়িতদের সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে, দেশের যিনি সরকারপ্রধান তিনি এক্ষেত্রে শূন্য সহনশীলতায় রয়েছেন। আজ অবধি সেখানে ৯ জনের মতো গ্রেফতার হয়েছেন। আমার বিশ্বাস বাকিরাও অচিরেই গ্রেফতার হয়ে যাবে। গ্রেফতারের জন্য সিরিয়াসলি অভিযান চলছে।’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তারা যদি সরকারি দলেরও কেউ হন, কেউ রেহাই পাবেন না। এটা পুলিশকে জানানো হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাকে সরকারের মনোভাব জানিয়ে দেয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com